,

জামায়াতকে পরিত্যাগ করতে খালেদার প্রতি সুরঞ্জিতের আহ্বান

news-image

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জামায়াতকে পরিত্যাগ করার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী'র উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংগঠনের সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী ও নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির মিজি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করার সুযোগ থাকবে না। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। কেননা তিনি জামায়াতকেও সঠিক আবার মুক্তিযুদ্ধও সঠিক বলবেন তা হতে পারে না। যে কোন একটিকে সঠিক বলতে হবে।

তিনি বলেন, বিএনপিকে কৃত্রিম জন্মদিনে বিভৎস কেক কাটা ও মুক্তিযুদ্ধর ইতিহাস বিকৃতি বন্ধ করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মেনে নিতে হবে। সুরঞ্জিত বলেন, বিএনপির মধ্যে একটি অংশ বিকৃত রাজনীতি থেকে বেরিয়ে এসে উদার গণতান্ত্রিক রাজনীতি করতে চায়। আর অপর একটি অংশ উগ্র সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করতে চায়।

বিএনপির নতুন নির্বাচনের দাবীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি বিএনপি তার দাবিতে অটল থাকবে। কেননা নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

দেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সুরঞ্জিত বলেন, সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর নতুন নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। আর নির্বাচন কালীন সময়ে জাতীয় সংসদ ও মন্ত্রীদের কি ভূমিকা থাকবে এবং কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, মন্ত্রীরা শপথ গ্রহনের পর আর কোন দলের থাকেন না। কেননা তারা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাদের দেশের সকল নাগরিকের জন্য কাজ করতে হয়। সুরঞ্জিত বলেন, বিএনপির মুখ কে আর পাত্র কে সেটা বুঝাই মুশকিল। কেননা কয়েকদিন আগে একজন দলের পক্ষে কথা বলে মধ্যবর্তী নির্বাচন দাবি করেছিলেন। আর এখন আসাদুজ্জামান রিপন মুখপাত্র হয়ে নতুন নির্বাচনের দাবী করছেন।

এ বিষয়ে তিনি আরো বলেন, বিএনপির ঘনঘন অবস্থান পরিবর্তন দেখে মনে হয়, বিএনপিতে সংকট রয়েছে। -বাসস

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা