,

ভুয়া ১৯ লাখ ড্রাইভিং লাইসেন্স জব্দের নির্দেশ ফিটনেসবিহীন যান চলবে না : হাইকোর্ট

news-image

প্রায় ১৯ লাখ ‘ভুয়া ড্রাইভিং লাইসেন্স’ জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যেসব চালক এসব ভুয়া লাইসেন্স ধারণ ও ব্যবহার করছেন তাদের বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে গতকাল সোমবার এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এই আদেশ বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালত বলেছে, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী চলাচলের সুযোগ না থাকার পরও যেসব বাহন ‘মোটরযান’ হিসেবে চলছে, সেগুলো বন্ধের নির্দেশ দেয়া হলো। v
‘রোড অ্যাকসিডেন্ট-নাইনটিন লাখ ফেইক ড্রাইভারস রুল দ্যা হাইওয়েস’ শিরোনামের একটি প্রতিবেদন রবিবার একটি ইংরেজী জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গত জুন মাসের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, দেশে ১৮ লাখ ৭৭ হাজার চালকের কাছে বৈধ লাইসেন্স নেই, যার ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গত ১৫ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যেই ১৫৪টি সড়ক দুর্ঘটনায় ১৯১ জন মারা গেছে। এসব দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে চালকের দোষে’। প্রকাশিত এই প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল জারি করে। রুলে প্রায় ১৯ লাখ ‘ভুয়া’ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে যানবাহন চলাচলের বিষয়টি অবগত হয়েও কোন পদক্ষেপ না নেয়ার ব্যাখ্যা চেয়েছে আদালত। যোগাযোগ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি এবং বিআরটিএ চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দাখিল করতে বলা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর মামলার পরবর্তী আদেশের জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে বলে আদেশে বলা হয়েছে। এ সময় আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১