,

১০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন ছিটমহলবাসীও

news-image

এখন থেকে কৃষকসহ স্বল্প আয়ের মানুষের মতো ছিটমহলের বাসিন্দারাও দশ টাকা জমার বিপরীতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ হিসাব রক্ষণাবেক্ষণের জন্য তাদের থেকে ব্যাংক কোনো ধরনের চার্জ নিতে পারবে না।
 
অন্যদিকে, স্বল্প আয়ের মানুষের জন্য কেন্দ্রীয় ব্যাংকে বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিল থেকেও এখানকার কৃষকরা ঋণ নিতে পারবে। 
সোমবার আলাদা দুটি সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে আঙ্গরপোতা ও দহগ্রামসহ বাংলাদেশের মূল ভূখণ্ডে একীভূত ১১১টি ছিটমহলের অধিবাসীর জন্য আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় ১০ টাকা জমার বিপরীতে ব্যাংক হিসাব খোলা যাবে। উল্লেখিত অঞ্চলের নিকটবর্তী ব্যাংক শাখার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখানকার মানুষের জন্য খোলা হিসাবের তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।
 
অন্য এক সার্কুলারে, আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় ব্যাংকে ১০ টাকার হিসাবধারী ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী ও প্রান্তিক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিল থেকে দেশের মূল ভূখণ্ডে একীভূত ১১১টি ছিটমহলের অধিবাসীকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে এ তহবিলের আওতায় এখন থেকে ছিটমহলবাসীও নিকটতম শাখা থেকে ঋণ নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১