,

চলতি মাসেই লন্ডন যাচ্ছেন খালেদা

news-image

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্যই খালেদা লন্ডনে গেলেও মা-ছেলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ‘চিকিৎসার’ জন্য তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন।
চলতি বছরের জানুয়ারিতে ছোট ছেলে আরাফাত রহমান মারা যাবার পর এটাই হবে খালেদা জিয়ার সঙ্গে বড়ছেলে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ।
দলটির একজন সিনিয়র নেতা বলেছেন, এটা খালেদার ব্যক্তিগত সফর হলেও এর আলাদা রাজনৈতিক তাৎপর্য থাকবে।
তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলন ব্যর্থ হবার পর দল পুনর্গঠন ইস্যুটি মা-ছেলে আলোচনায় প্রাধান্য পেতে পারে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার পর দলের হাই কমান্ডে পরিবর্তন আসতে পারে।
রমজানে ওমরা উপলক্ষে সৌদি আরবে মা-ছেলেরদেখা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে খালেদা সফরটি বাতিল করেন। ঢাকা ট্রিবিউন থেকে অনুবাদ করেছেন জিয়াউদ্দিন সাইমুম|

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১