,

যে কারণে জিম্বাবুয়েতে যাওয়ার সিদ্ধান্তে ফিরলো পাকিস্তান

news-image

যে কারণে জিম্বাবুয়েতে যাওয়ার সিদ্ধান্তে ফিরলো পাকিস্তান২০১৭ সালে ইংল্যান্ডে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা এক প্রকার অনিশ্চিত হয়ে গিয়েছিল আজহার আলীর পাকিস্তানের। সে কারণে শ্রীলঙ্কা সফরে যাওয়ার পরপরই জিম্বাবুয়েতে ত্রিদেশীয় একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করে তারা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান। শুধু তাই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে সেপ্টেম্বর মাসে যে নির্ধারিত সফর ছিল সেটাও না করার সিদ্ধান্ত নেয় তারা।
কিন্তু শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সফরে যাওয়ার সিদ্ধান্তে ফিরলো পাকিস্তান। তবে সফরসূচিতে এনেছে বেশ কিছু পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। তার আগে হবে টি-টোয়েন্টি ম্যাচ। আর এমনটি করার কারণ হল- ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির র‌্যাংঙ্কিংয়ে শীর্ষস্থানধারী ৮টি দল সুযোগ পাবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার। সে কারণে ৩০ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান। যাতে স্বাগতিকদের কাছে পাকিস্তান হারলেও তাতে কোনোভাবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার বিষয়ে জটিলতা তৈরি না হয়।
তবে অনিশ্চিত থেকে শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সফরে যাওয়ার পেছনের একটি কারণ জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন,"খারাপ সময়ে জিম্বাবুয়ে আমাদের সহায়তা করেছে। যখন অন্য কোনো দেশ পাকিস্তানে খেলতে আসতে কোনোভাবেই রাজি হচ্ছিল না, সে সময়ে জিম্বাবুয়ে সফরে আসে। তাই তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো রাখা উচিত। আমরা এই সফর নিয়ে বেশ আশাবাদী। আশা করছি ভবিষ্যতে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক আরো জোরদার হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা