,

হলিউডকে ‘না’ বললেন বাদশাহ শুধুই সালমানের জন্য!

news-image

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে নিশ্চয়ই আফসোস করতে হয়েছিল ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানকে! এবার হলিউডের ছবিতে জ্যাকি চ্যানের সঙ্গে কাজের সুযোগ হারালেন কিং খান। শোনা যাচ্ছে, বন্ধু সালমানের খাতিরেই নাকি লোভনীয় এই প্রস্তাব ফিরিয়েছেন শাহরুখ।
যশরাজ ফিল্মসের নতুন ছবিতে বহু বছর পর সালমানের সঙ্গে পর্দায় হাজির হবেন শাহরুখ। ছবির পরিচালক আদিত্য চোপড়া। এরই মধ্যে শিডিউল দিয়ে দিয়েছেন শাহরুখ। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছবিটিতে পূর্ণ মনোযোগ দিতে চান বলেই হলিউডের ছবিতে জ্যাকি চ্যানের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়েছেন শাহরুখ। পাশাপাশি ছবিটিতে জ্যাকি চ্যান তাঁর চরিত্রের গুরুত্বকে ছাপিয়ে যেতে পারেন-এমন আশঙ্কাও কাজ করেছে শাহরুখের ভেতর।
জ্যাকি চ্যান ও শাহরুখ খানকে নিয়ে ছবি তৈরির সিদ্ধান্ত নেয় হলিউডের বিখ্যাত একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পান শাহরুখ। কিন্তু লোভনীয় ওই প্রস্তাব ফিরিয়ে দেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের