বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই

news-image

 সৈয়দ আশরাফুল ইসলামআগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানালেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ এ কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে নির্বাচনের দাবি, ‘তত্ত্বাবধায়ক’ সরকারের দাবি থেকে সরে আসার ইঙ্গিত কি না—এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘তত্ত্বাবধায়কের দাবি থেকে তাঁরা সরে এসেছে কি না, তা তো স্পষ্ট করেনি।’

সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সংবিধানে সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে। সেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

আরেক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি (খালেদা জিয়া) অংশ না নিয়ে যে ভুল করেছেন, আশা করি এবার সেই ভুল করবেন না।’

এর আগে যুবলীগ আয়োজিত ‘বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সংবাদচিত্র প্রদর্শনীতে সৈয়দ আশরাফ বলেন, একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। যুবলীগের বইয়ে বঙ্গবন্ধুর অনেক ছবি সন্নিবেশিত করা হয়েছে। এটা তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয়। এ সময় তরুণ ও যুব সমাজের মধ্যে বইটি ছড়িয়ে দেওয়ার জন্য যুবলীগের প্রতি আহ্বান জানান তিনি।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে