,

থাইল্যান্ডে বিদ্রোহীদের গ্রেনেড হামলায় ১৪ জন আহত

news-image

থাইল্যান্ডের সংঘাতপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে শুক্রবার সন্দেহভাজন বিদ্রোহীদের গ্রেনেড ও মেশিনগান হামলায় ১৪ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান। পুলিশ এএফপি’কে জানায়, থাইল্যান্ডের ইয়ালা প্রদেশে গ্রাম নিরাপত্তা স্বেচ্ছাসেবকদের ওপর চালানো ওই হামলায় চারজন মারাত্মকভাবে আহত হয়। গ্রাম নিরাপত্তা স্বেচ্ছাসেবকরা বিদ্রোহীদের বিরুদ্ধে রাষ্ট্রের একটি স্থানীয় সশস্ত্র বাহিনী।

ইয়ালার পুলিশ কমান্ডার তানংসাক ওয়াংসুফা বলেন, ‘সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জন বিদ্রোহী স্থানীয় সময় রাত একটার দিকে ইয়াহা জেলার একটি ঘাঁটিতে হামলা চালায়। সেখানে তারা প্রথমে গ্রেনেড ও পরে তারা মেশিনগান হামলা চালায়। প্রায় ৩০ মিনিট ধরে এ হামলা চলে।
তিনি বলেন, ‘বর্তমানে গ্রামবাসীরা বিদ্রোহীদের দমনে সরকারের আহবানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় বিদ্রোহীরা তাদের ক্ষমতা আবারো জাহির করতে চায়।’ তিনি আরো জানান, সেখানের নিরাপত্তা সেবকরা সকলেই মুসলমান।
উল্লেখ্য, ২০০৪ সালের পর সেখানে সংঘাতে ৬ হাজার ৪শ’ জনেরও বেশী লোক প্রাণ হারায়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে