,

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : আইনমন্ত্রী

news-image

আমিরদাজাদা চৌধুরী : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কয়েক বছর আগেও মঙ্গায় মানুষ অনাহারে মারা গেছে, তখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না। কিন্তু বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

আজ শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সরকার দেশের তিন কোটি ৮০ লক্ষ টন খাদ্যের চাহিদা পূরণ করছে। এটি আওয়ামী লীগ সরকারে বিরাট একটি সাফল্য।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও অর্থনৈতিক মুক্তির যেই স্বপ্ন দেখেছিলেন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরর উপ-পরিচালক আবু নাসের প্রমুখ।

আলোচনা শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ফিতা কেটে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এবারের মেলায় ১১টি স্টল বসেছে। তিন দিনব্যাপী এই মেলা আগামী রোববার শেষ হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা