,

কুমিল্লায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

news-image

কুমিল্লায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা ওমর ফুককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে পাশের লাকসাম উপজেলার চন্দনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মনোহরগঞ্জ থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ইয়াকুব আলীকে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা ওমর ফারুককে লাকসাম উপজেলার চন্দনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।  উল্লেখ্য, গত ২৯ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামে ওই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে স্থানীয় ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ বাবুর সঙ্গে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে ওসমান গনির হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় বাবুর পক্ষ নিয়ে কেয়ারী গ্রামের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত ওমর ফারুকের নেতৃত্বে ৮/১০ জন ছাত্রলীগ নেতাকর্মী ওসমানের ঘর, তার চাচা কেয়ারী গ্রাম আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও চাচাতো ভাই সিরাজ মাস্টারের ঘরে ভাঙচুর চালায়। এ সময় তাদের বাধা দিলে ছাত্রলীগের ওই নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী ও তার চাচা ফজলুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ৪জুলাই দুপুর ৩টার দিকে গাজীপুরের টঙ্গীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াকুব আলী। 
পরে ইয়াকুব আলীর মেয়ে কোহিনূর আক্তার বাদী হয়ে ৪জুলাই ২১জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হচ্ছে, কেয়ারী গ্রামের ছাত্রলীগ নেতা ওমর ফারুক, আবু নাছের ওরফে দুলা, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ বাবু ও ওয়াসিম।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা