,

৬০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে সৌদি আরব

news-image

সৌদি আরবকে ৫৪০ কোটি ডলার মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতদিন লকহিড মার্টিনের তৈরি ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করছিল সৌদি আরব। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালই সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছে। এই লেনদেনের মাধ্যমে মার্কিন জাতীয় নিরাপত্তা জোরদার হবে বলে দাবি করা হয়েছে। গত বছর বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র ক্রয়কারী দেশ হিসেবে নিজের নাম রেকর্ড বুকে অন্তর্ভূক্ত করেছিল সৌদি আরব। দেশটি বেশিরভাগ অস্ত্রই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা। গ্লোবাল ডিফেন্স ট্রেড রিপোর্টে বলা হয়েছে, অস্ত্র খাতে গতবছর সৌদি আরব ব্যয় করেছে ৬৪০ কোটি ডলার। বিশ্বে অস্ত্র ক্রয়ের বরাদ্দে গতবছর দ্বিতীয় স্থানে ছিল ভারত। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ