,

মুখে লাগল চুনকালি

news-image

ভারতের তরুণ প্রজন্মের কাছে এক ক্রেজের নাম বলিউড তারকা আনুশকা শর্মা। অভিনয় ছাড়াও বাস্তব জীবনে ‘স্মার্টগার্ল’ হিসেবে পরিচিত তিনি। তাছাড়া ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির গার্লফ্রেন্ড হিসেবেও তিনি মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। এতদিন সম্মান  অর্জন করে যে মুখ তিনি উজ্জ্বল করেছিলেন সেই মুখে এবার লাগালেন চুনকালি! 
গুরুতর এবং আপত্তিকর কারণে বিতর্ক ছড়িয়েছে এই বলিউড কুইনকে ঘিরে। অভিযোগ উঠেছে তিনি সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিকে আবদুল কালামকে চেনেন না! আবদুল কালামের প্রতি সম্মান জানাতে গিয়ে তিনি তাকে অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে। মহান ভারতীয় বিজ্ঞানী আবদুল কালামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আনুশকা টুইটারে এক বিবৃতি দেন। সেখানে  তিনি লেখেন, ‘এবিজে কালাম আজাদের মৃত্যুর খবরে আমি শোকাহত’। তার এই বিবৃতির পর সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অবস্থা বেগতিক দেখে ভুল শুধরে আবার বিবৃতি দেন তিনি। তবে, তার অজ্ঞতা যে কোন পর্যায়ে, তা বুঝিয়ে দেন দ্বিতীয় টুইটে। ভুল শোধরানোর পরও আনুশকা লেখেন ‘এপিজে কালাম আজাদ’। এরপর বিভিন্ন মহলে তাকে নিয়ে ছি ছি রব ওঠার পর তৃতীয়বার অনেক লেখাপড়া করে নামটা সঠিকভাবে লেখেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা