,

আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেই বেশি অভিযোগ

news-image

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশনে যেসব অভিযোগ আসে তার ৭০ শতাংশের বেশি অভিযোগ আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র  (আসক) আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তির গুরুত্ব শীর্ষক সেমিনারে এ কথা বলেন ড. মিজানুর রহমান। মিজানুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা সাধারণ মানুষ যেভাবে নিগৃহীত হচ্ছে তা এখনই প্রশমিত করা না গেলে ভবিষ্যতে মারাত্মক আকার ধারণ করবে। বিচার প্রক্রিয়ায় মামলার জট প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বর্তমানে মামলায় যে জট তৈরি হয়েছে সেটা দূর করতে কত সময় লাগবে তা নিয়ে গবেষণা করতে হবে। জট দূর করতে দরকারে বিদেশ থেকে বিচারক নিয়ে আসতে হবে। উকিলদের মধ্য থেকেও বিচারক নিয়োগের পরামর্শ দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন- আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. সুলতানা কামাল, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জহিরুল আলম, বিচার প্রশাসন বিভাগের সিনিয়র সহকারী সেক্রেটারি খাদেমুল কায়েস প্রমুখ।
 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১