,

আশুগঞ্জে মুক্তিযোদ্ধার জায়গা দখলের অভিযোগ,থানায় জিডি

news-image

প্রতিনিধি.আশুগঞ্জ :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হাসেম আজাদের বসত বাড়ির পার্শ্বে সোনারামপুরে বাংলাদেশ রেলওয়ে থেকে তার লিজ নেওয়া পুকুর দখল করে বালি দিয়ে ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আবুল হাসেম আজাদ বাদী হয়ে আশুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সাধারণ ডাইরী করে। বর্তমানে তদন্ত করছে।
লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা আবুল হাসেম আজাদ জানান উপজেলার সোনারামপুর মৌজায় ২২০ দাগে আনুমানিক ১’শ শতাংশ জায়গায়  বাংলাদেশ রেলওয়ে অর্ন্তভুক্ত পুকুরটি তিনি লীজ নিয়ে মাছ চাষ করে আসছেন। পার্শ্বে বঙ্গবন্ধু কারিগরি বাণিজ্যিক কলেজের নামে সরকারী বরাদ্দ নিয়ে এই পুকুর কলেজে শিক্ষক শাজাহান মিয়ার নেতেৃত্বে বালি দিয়ে ভরাট করে আসছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে উল্ট হুমকি দিয়ে থাকে বলে তিনি জানান। তবে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আইনগত সাহায্য ও কাজ বন্ধ করার জন্য শিক্ষক শাজাহান মিয়াসহ ৪ অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন।
এদিকে অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু কারিগরি কলেজের নামে নিজস্ব কোন সম্পত্তি না থাকার পরও কলেজের অধ্যক্ষ প্রভাবশালী কেন্ত্রীয় আওয়ামীলীগ নেতা শাজাহান আলম সাজু ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা সরকারী বরাদ্দ এনে কলেজের নামে লোটপাট করছে।
তবে এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান মুক্তিযোদ্ধা আবুল হাসেম আজাদের অভিযোগ সাধারণ ডাইরী হিসাবে গ্রহন করা হয়েছে। তদন্ত চলছে। পাশপাশি বর্তমানে এই কাজ ও বন্ধ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে