,

দুই ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

news-image

স্টাফ রিপোটার : ব্রাহ্মণাবড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বিয়ষটি নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে কসবা রেলস্টেশনে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগির ছয়টি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিলে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ