,

চির নিদ্রায় শায়িত হলেন ওয়াসিম

news-image

আমিরজাদা চৌধুরী : দুক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ দোকানের কর্মচারীর ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক মো. ওয়াসিমের (২১) লাশ তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমতলী গ্রামে এসে পৌঁছেছে। গতকাল বুধবার দিবাগত রাতে তার লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। ছেলের লাশ দেখে বারবার কান্নায় ভেঙে পড়ছেন বাবা খায়েশ মিয়া ও মা স্বপ্না বেগম। ওয়াসিমের মৃত্যুতে পুরো আমতলী গ্রামে শোকের ছায় নেমে এসেছে।

ওয়াসিমের চাচাতো ভাই সাংবাদিক জহির রায়হান জানান, সকাল ৯টায় স্থানীয় বাইশ মৌজা বাজারে ওয়াসিমের প্রথম নামাজের জানাযা এরপর স্থানীয় একটি ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গত সাত মাস আগে দক্ষিণ আফ্রিকায় যান ওয়াসিম। সেখানে বড় ভাই জসিমের সঙ্গে কেপটাউন শহরে একটি ডিপার্টমেন্টাল স্টোর চালাতেন ওয়াসিম। কিন্তু গত ২৩ জুলাই রাতে জসিম ওয়াসিমকে দোকানে রেখে অন্য স্থানে যান। ওইদিন রাতে ওয়াসিমের সঙ্গে তাদের দোকানের একজন কর্মচারী ছিলেন। সেই কর্মচারী ওয়াসিমকে নেশাজাতীয় খাবাই খাইয়ে অজ্ঞান করে করে প্রথমে ছুরিকাঘাত করে এবং পরে গলা কেটে হত্যা করে। এরপর দোকানে থাকা নগদ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন ওয়াসিমের স্বজনরা।  পরদিন শুক্রবার সকালে জসিম দোকানে এসে তার ওয়াসিমের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর দ্রুত ভাইয়ের মৃত্যুর সংবাদটি গ্রামের বাড়িতে জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা