,

টেকনাফ উপকূলে ঘূর্ণিঝড় কোমেনের আঘাত

news-image

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেন’ কক্সবাজারের টেকনাফ উপকূলে আঘাত হেনেছে। চট্টগ্রামসহ অন্যান্য উপকূলের দিকে ধেয়ে আসছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ এরই মধ্যে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলে আঘাত হানে।
এদিকে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট ঝড়-জলোচ্ছ্বসে সেন্টমার্টিন,মনপুরা ও মহেশখালী দ্বীপে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক।
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কক্সবাজারে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। এতে জেলার ৮টি উপজেলার ২৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ জলোচ্ছ্বাস শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজারের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, কোমেনের প্রভাবে জেলার অধিকাংশ নিম্নাঞ্চলে ৩/৫ ফুট উচ্চতার পানি উঠেছে। ঘূর্ণিঝড় কোমেনের চারপাশের বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার।
এছাড়া কোমেন দুপুর নাগাদ চট্টগ্রাম অতিক্রম করতে পারে বলেও তিনি জানান। বর্তমানে কোমেনের অবস্থান কক্সবাজার থেকে ৬০ কিলোমিটার ও চট্টগ্রাম থেকে ৭৫ কিলোমিটার অদূরে রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ছয়টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম, কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার উত্তর পশ্চিম, মংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর প্রভাবে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপ, সাবরাং, বাহারছড়ায় শতাধিক ঘর ও অসংখ্য গাছ বিধ্বস্ত হয়েছে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম জানান, টেকনাফে ভোরে প্রবল ঝোড়ো হাওয়ায় শাহপরীর দ্বীপ, বাহারছড়া ও সাবরাং এলাকায় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ২০ জনের অধিক লোকজন আহত হয়েছেন।
তিনি আরো জানান, উপকূলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকার লোকজনকে সরে আসতে মাইকিং করা হচ্ছে।
এদিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা জানান, কক্সবাজারের ৭১টি ইউনিয়নের মধ্যে ২৮ ইউনিয়নের মানুষকে ৭৬টি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে ৮৮টি মেডিক্যাল টিমসহ তদারকির জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমান চলাচলও বন্ধ করা হয়েছে।
এদিকে প্রশাসনের মাইকিংয়ের পর উপকূলীয় এলাকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। রাতে আশ্রয়কেন্দ্রে লোকজন কম থাকলেও সকাল থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ