,

বর্ষায় কী পরবেন, কীভাবে সাজবেন?

news-image

বর্ষা মানেই না চাইতেও অবধারিত বৃষ্টিতে ভেজা। অনেক সময়ই সেই ভেজা পোশাকেই থাকতে হয় সারাদিন। তাতে ভাল জামা নষ্ট হওয়ার ভয় অনেকেই এই সময়টা যেন-তেন সাজ পোশাকেই কাটিয়ে দেন।  কিন্তু বর্ষাকালেও চাই আরামদায়ক পোশাক। আর এই সময়টায় রং-এর দিকেও নজর দিন। বর্ষাকালে সবসময় উজ্জ্বল রং-এর পোশাক পরুন। হলুদ, লাল, কমলা, সবুজ, নীল যেকোনো রং পরতে পারেন। বৃষ্টির দিনে সুতি শাড়ি, সালওয়ার, এড়িয়ে চলুন। কাদা লেগে পোশাক তো নষ্ট হয়ই, সারাদিন ভেজা থেকে ঠাণ্ডাও লাগতে পারে। জর্জেট বা সিল্ক এই সময়ের জন্য বেশ ভাল। কারণ এই কাপড়গুলো দ্রুত শুকিয়ে যায়। তবে বর্ষায় খুব পাতলা শাড়ি এড়িয়ে চলুন। বাইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুফ ব্যাগ, রেইনকোট, ছাতা সঙ্গে রাখুন। জুতোর বিষয়ে থাকতে হবে সবেচেয়ে সচেতন। হাই হিল এড়িয়ে চলুন। পা ঢাকা জুতা পরলে বর্ষায় রাস্তার নোংরা পানি লেগে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায়।

এবার জেনে নিন বর্ষায় ঝটপট ঘরে সাজের কিছু পদ্ধতি: বর্ষায় হালকা মেকআপই তাই ভালো। প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ময়েশ্চারাইজার মেখে ১০ মিনিট অপেক্ষা করুন ত্বকের যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছে, সেখানে কনসিলার লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন। বর্ষায় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন। ফাউন্ডেশন লাগানোর পর এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে নিন। কপালে ছোট গোল টিপ পড়তে পারেন।  মাশকারা এড়িয়ে হালকা আইশ্যাডো দেয়া যেতে পারে বর্ষার মেকআপে। ব্যবহার করতে পারেন হালকা বাদামি, হালকা মোভ, ব্রিক, অরেঞ্জ এবং অবশ্যই ব্রাউনের সব রং। হালকা ফেইস পাউডার আর ঠোঁটে লিপিস্টিক লাগিয়ে সাজ শেষ করুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ