,

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন, বন্দর, চসিক

news-image

ঘূর্ণিঝড় ‘কোমেন’ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাশন, বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। নগরী ও জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।উপকূলীয় তিন উপজেলার বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। 

এদিকে দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণে সকাল ১০টায় বৈঠকে বসছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এতে সভাপতিত্ব করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট রাজিবুল হাসান বাংলানিউজকে বলেন, দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। তাদের আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) জাফর আলম বাংলানিউজকে বলেন, বন্দরে ৩ নম্বর অ্যালার্ট জারি করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
বহির্নোঙ্গরে কাজ বন্ধ রয়েছে। জেটিতে সীমিত আকারে কাজ চলছে বলে জানান তিনি। 

দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্ততি রয়েছে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান বাংলানিউজকে বলেন, সিটি করপো্রেশন পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের এসব প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য দুপুরে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। 
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের সব ধরণের প্রস্ততি আছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ