,

বদলে গেল ফারিয়ার ছবির নাম

news-image

মডেল এবং ছোট পর্দার উপস্থাপিকা নুসরাত ফারিয়া কিছু দিন আগে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। এখনও চলছে এ ছবির শুটিং। যৌথ প্রযোজনার এ ছবিটির নাম রাখা হয়েছিল 'প্রেমী ও প্রেমী'। পরিচালনা করছেন যৌথভাবে বাংলাদেশের আবদুল আজিজ এবং কলকাতার অশোক পাতি। সম্প্রতি শুটিংয়ের মাঝপথে এসে ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নিয়ে সিনেমাটির ব্যবসায়িক অংশীদার বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, সিনেমাটি আমরা নির্মাণ করছি ভারতের এসকে মুভিজের সঙ্গে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা সিনেমাটির নাম দিয়েছে আশিকি। আমরাও চিন্তা করলাম একই সিনেমার দুই রকম নাম হতে পারে না। তাই তাদের সঙ্গে আমরাও নাম পরির্তন করলাম। এ সিনেমায় প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং ভারতের অঙ্কুশ। এছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মৌসুমী। এটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ