,

চাইনিজ ফোনকে টেক্কা দেবে মার্কিন স্মার্টফোন…

news-image

এবার উন্নয়নশীল দেশগুলোর বাজারের সস্তা চাইনিজ স্মার্টফোন বিক্রিতে ভাগ বসাতে আসছে যুক্তরাষ্ট্র। সস্তা স্মার্টফোনের বাজারে লাভের গুড় খেতে পণ্য বাজারজাত শুরু করেছে মার্কিন প্রতিষ্ঠান ইনফোকাস। মার্কিন সংস্থা ইনফোকাসের আশা, ২০১৭-র মধ্যেই ভারতে তাদের লাভ ১০০ কোটি ডলার ছুঁয়ে যাবে। স্মার্টফোন ছাড়াও সংস্থাটি আনবে ফিচার ফোন, ট্যাবলেট ও টিভি। সংস্থাটি জানায়, ইনফোকাস তাদের ব্যবসার প্রথম নজর হিসেবেই বেছে নিয়েছিল ভারতকে। ভারতে সংস্থাটির প্রধান সচিন থাপারের দাবি, ২০১৬-র মার্চেই মধ্যেই এদেশে ৫০ লক্ষ মার্কিন ডলার আয় করবে সংস্থা। বর্তমানে ফক্সকন-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে মোবাইল হ্যান্ডসেট তৈরি করছে ইনফোকাস। সচিনের কথায়, 'ফক্সকনের সঙ্গেই জোট বেঁধে আমরা টিভি-র বাজারেও প্রবেশ করছি।' মঙ্গলবারই একসঙ্গে চারটি নতুন স্মার্টফোন বাজারে আনল InFocus। M812, M808, M550-3D ও M370। দাম রাখা হয়েছে ৫ হাজার ৯৯৯ টাকা থেকে ১৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে। এই সংস্থার আরও সস্তার ট্যাবলেট ও স্মার্টফোনগুলি হল ৭৯৯ টাকা থেকে ১২০০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা