,

আখাউড়ায় ৩ মাদকসেবীকে জরিমানা

news-image

মাদক সেবনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তিন যুবককে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এ জরিমানার আদেশ দেন।

জরিমানা প্রাপ্তরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গিয়াস উদ্দিন (২৫), সুমন মিয়া (২৪) ও কামাল মিয়া (২৬)।

আখাউড়া থানার উপ-পরির্দশক (এসআই) আহাদুজ্জামান আহাদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের দেবগ্রাম এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় গিয়াস উদ্দিন, সুমন মিয়া ও কামাল মিয়াকে আটক করে পুলিশ। পরে বুধবার দুপুরে ওই তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে