,

শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ প্রতিযোগিতা

news-image

নিজস্ব প্রতিবেদক দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিসংগ্রহ প্রতিযোগিতার আয়োজন করেছে এম নুরুল কাদের ফাউন্ডেশন। একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার প্রত্যক্ষদর্শী কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে একাত্তরের স্মৃতিচারণ অথবা কোনো মুক্তিযোদ্ধার সম্মুখ সমরের স্মৃতিচারণ সংশ্লিষ্টদের কাছ থেকে সংগ্রহ করে লিখে পাঠাতে হবে। প্রতিযোগীর নাম, পিতার নাম, শ্রেণি, ক্রমিক, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ডাক যোগাযোগের ঠিকানা, মোবাইল ফোন নম্বর লেখার শুরুতেই উল্লেখ করতে হবে। একইসঙ্গে স্মৃতিচারণকারীর নাম ও ফোন নম্বর ( মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিবার্তায় ক্রমিক নম্বরসহ) উল্লেখ থাকতে হবে। কমপক্ষে ২৫জনকে ৬০০ টাকা থেকে ২,৫০০ টাকার বই ও সনদ পুরস্কার হিসেবে দেওয়া হবে। লেখা পাঠানোর ঠিকানা- মোস্তফা হোসেইন, অনারারি সেক্রেটারি, এম নুরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার ৭ম তলা, ৩৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। পৌঁছাতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। 

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১