,

ফেঁসে গেছেন সাকার আইনজীবী

news-image

ফেঁসে গেছেন সাকার আইনজীবীমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে আইনি লড়াই করতে গিয়ে ফেঁসে গেছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায় ফাঁসের ঘটনায় করা মামলায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। ওই মামলায় সাত আসামির মধ্যে ট্রাইব্যুনালের দুই কর্মচারী ফারুক আহমেদ, নয়ন আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যবস্থাপক মাহবুবুল আহসানও কারাগারে রয়েছেন। নিম্ন আদালত ও উচ্চ আদালতে তাঁদের কারো জামিন মঞ্জুর হয়নি। তবে অপর দুই আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী উচ্চ আদালত থেকে আগাম জামিনে থাকায় তাঁদের কারাগারে যেতে হয়নি। এ ছাড়া অপর আসামি মেহেদী হাসান শুরু থেকে পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে এ মামলার আসামিদের তথ্যপ্রযুক্তি আইনে সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কয়েকজন আইনজীবী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা