,

রিভিউয়ে ফাঁসির দণ্ড থেকে সাকা চৌধুরী মুক্তি পাবেন : খন্দকার মাহবুব

news-image

রিভিউয়ে ফাঁসির দণ্ড থেকে সাকা চৌধুরী মুক্তি পাবেন : খন্দকার মাহবুবমানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী রিভিউয়ে ফাঁসির দণ্ড থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী খন্দকার ‍মাহবুব হোসেন।
বুধবার আপিল বিভাগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রেখে আদেশ দেয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার ‍মাহবুব হোসেন বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের কপি হাতে পাওয়ার পর রিভিউ করা হবে। সালাউদ্দিন কাদেরের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, এ রায়ে তার পরিবার হতাশ। রায়ের কপি পাওয়ার পরই তারা আপিল করবেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধ মামলায় সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আজ সকালে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা