,

সাকার মৃত্যুদণ্ড বহাল না থাকলে হতাশ হতাম

news-image

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় আপিল বিভাগে বহাল না থাকলে চরম হতাশ হতাম। বুধবার সাকা চৌধুরীর বিরুদ্ধে আপিল বিভাগের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে ৯টি চার্জে সাজা প্রদান করা হয়েছিল। এর মধ্যে ৮টি অভিযোগে সাজা বহাল রাখা হয়েছে তবে ৭ নম্বর অভিযোগে তাকে খালাস প্রদান করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, এমন রায়ই আমরা আশা করেছিলাম। একাত্তরে হত্যা-গণহত্যার অবস্থা ছিল ভয়াবহ। এই রায় না হলে আমরা চরম হতাশায় পর্যবশিত হতাম। এই রায়ে আমরা সন্তুষ্ট। রায় প্রকাশের পর সাকা চৌধুরী চাইলে রিভিউ করতে পারবেন। তবে রিভিউতে রায় পুরোপুরি বদলে দেয়ার কোনো দৃষ্টান্তই নেই। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ