,

জয়পুরহাটে রেল যোগাযোগ বন্ধ : যাত্রীদের দুর্ভোগ

news-image

বুধবার জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি মালবাহি ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হওয়ায় এ লাইনের ওপর দিয়ে পার্বতীপুর-খুলনা,চিলাহাটি-রাজশাহী সহ বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।এর ফলে  বিভিন্ন  ষ্টেশনে ট্রেন আটকা  পড়া ট্রেনযাত্রীদের চরম র্দুভোগে পড়তে হয়েছে। সকাল ৮টা ৫০মিনিটের সময় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে পাঁচবিবির রেলষ্টেশন মাস্টার এস কে সরকার জানান, বুধবার সকাল ৮টা ৫০মিনিটের সময় পার্বর্তীপুর থেকে ছেড়ে আসা মালবাহি ট্রেনটি পাঁচবিবি রেলষ্টেশন অতিক্রিম করে জয়পুরহাটের দিকে যাবার (দক্ষিণ দিকের) আউটার সিগন্যালের কাছে ট্রেনটির পেছনের একটি বগির চার (০৪)টি চাকা লাইনচ্যুত হয়।ফলে সাময়িক ভাবে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর রেলজংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি পাঁচবিবিতে পৌঁছে মালবাহি ট্রেনের চাকা উঠানোর সাথে সাথে এ লাইনে পুনরায় রেল যোগাযোগ চালু হবে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের