,

আফগান তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছেন

news-image

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আফগান তালিবান নেতা মোল্লাহ মোহাম্মদ ওমর মারা গেছেন। তবে জঙ্গী গোষ্ঠী তালেবান এই দাবির ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি।

আফগানিস্তানের গোয়েন্দা সূত্রগুলো বলছে, মোল্লাহ ওমর সম্ভবত দুই থেকে তিন বছর আগে মারা গেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি।

বিবিসির পক্ষ থেকে তালিবানের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে শীঘ্রই একটি বিবৃতি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার মোল্লাহ ওমর মারা গেছেন বলে গুজব শোনা গেছে।

তবে এই প্রথম আফগান সরকারের শীর্ষস্থানীয় সূত্র থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হচ্ছে।

আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর সেখানে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের মধ্যে যে লড়াই শুরু হয়, তাতে তালেবানের নেতৃত্ব দেন মোল্লাহ ওমর।

আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তিনি তালেবানের জোট তৈরি করেন। এ কারণেই নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মোল্লাহ ওমরকে ধরিয়ে দেয়ার জন্য এক কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে