বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজকে আরও একটি ইতিহাস হাতছানি দিচ্ছে

news-image

স্বপ্নের চেয়েও অসম্ভব সুন্দর গতিতে এগিয়ে চলছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। কী, টি২০ আর কী ওয়ানডে- এই দুই ফরম্যাটে স্বপ্নের অভিষেকের পর ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর, টেস্টেও স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছেন এই বাঁ হাতি পেসার। চট্টগ্রাম টেস্টে হাশিম আমলাকে দিয়ে উইকেট শিকারের খাতা খুলেছিলেন তিনি। এক ওভারে ৪ বলে তিন উইকেট নিয়ে রীতিমত বিস্ময় সৃষ্টি করেছেন তিনি।

শুধু তাই নয়, চট্টগ্রাম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়ে রীতিমত ইতিহাসই সৃষ্টি করেছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে এবং টেস্ট অভিষেকে ম্যাচ সেরা হওয়ার গৌরব অর্জণ করেন তিনি। এবার সেই মুস্তাফিজ দাঁড়িয়ে অনন্য এক ইতিহাসের সামনে। যে রেকর্ডটিও আর কারও সামনে নেই।

আধুনিক ক্রিকেটের ইতিহাসটা মোটামুটি ১৫০ বছরের পুরনো। আর ওয়ানডের বয়স তো সেই ১৯৭১ সাল থেকে- মাত্র ৪৫ বছরের। টি২০’র ইতিহাস আরও কম। ভালো করে এক দশকও পার হয়নি। ক্রিকেটের আসল ফরম্যাট হিসেব করলে টেস্ট এবং ওয়ানডে। এই দুই ফরম্যাটের ইতিহাসে এখনও পর্যন্ত হিসেব করলে মাত্র ৪০জন ক্রিকেটার তাদের অভিষেক টেস্টে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। ওয়ানডেতে এই সংখ্যাটা ৬১ জন। সেখানে একই সঙ্গে ওয়ানডে এবং টেস্ট- দুটোর অভিষেকেই ম্যাচ সেরা হয়েছেন শুধুমাত্র একজন। তিনি মুস্তাফিজুর রহমান।

এবার তার সামনে যে নতুন ইতিহাস সৃষ্টির হাতছানি, সেটা হলো ওয়ানডে এবং টেস্ট- দুই ফরম্যাটের অভিষেক সিরিজেই সিরিজ সেরা হওয়ার অনবদ্য সুযোগ। ওয়ানডে এবং টেস্ট- এই দুই ফরম্যাটে যেমন অভিষেকে কেউ এক সাথে ম্যাচ সেরা হতে পারেনি, এখনও পর্যন্ত টেস্ট এবং ওয়ানডে- দুই ফরম্যাটেরই অভিষেক সিরিজে সেরা হতে পারেনি। এবার সেই সুযোগ এসে উপস্থিত হয়েছে মুস্তাফিজের সামনে। চট্টগ্রাম টেস্টের মত ঢাকা টেস্টেও যদি তিনি অসাধারণ কিছু করে দেখাতে পারেন, তাহলে ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নজিরই গড়ে ফেলবেন ২০ বছর বয়সী এই বাংলাদেশী তরুন।

চট্টগ্রাম টেস্টে সুযোগ পেয়েই অসাধারণভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে বোলিং করে মাত্র ৩৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছেন খুবই কম। ২১ রান দিলেও কোন উইকে পাননি। অথ্যাৎ, ১ টেস্ট শেষে মুস্তাফিজের নামের পাশে জ্বলজ্বল করছে ৫৮ রানে ৪ উইকেট। গড় ১৪.৫০। টেস্ট ক্রিকেটে যে কোন বোলারের জন্যই ঈর্ষনীয়। চট্টগ্রাম টেস্টে ধারা যদি ঢাকায়ও বজায় রাখতে পারেন, তাহলে তো মুস্তাফিজময় একটি সিরিজই হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শুধু ম্যান অব দ্য সিরিজের ইতিহাসই নয়, আরও একটি একক এবং অনন্য ইতিহাসের সামনে দাঁড়িয়ে মুস্তাফিজ। সেটা হলো, ঢাকা টেস্টেও যদি তিনি ম্যাচ সেরা হতে পারেন, তাহলে টেস্ট ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকের প্রথম দুই ম্যাচেই ম্যাচ সেরা হওয়ার সুবর্ণ সুযোগ মুস্তাফিজের সামনে। একই সঙ্গে এটাও বলার অপেক্ষা রাখে না যে, ২০১৫ সালে আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার হলেন মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক