,

মিশরে ফার্নিচার কারখানার আগুনে নিহত ২৫

news-image

মিশরের রাজধানী কায়রোর ৩৫ কিলোমিটার উত্তরের এল ওবোউর শহরে একটি ফার্নিচার কারখানায় লাগা আগুনে পুড়ে অন্ততপক্ষে ২৫ জন মারা গেছেন।

মিশরীয় কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ২২ জন আগুনে পুড়ে ও শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

লিফটে বহন করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনতলা ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারখানাটি সরকারি নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিল। 

দমকলের ২০টিরও বেশি গাড়ি কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মিশরে প্রায়ই ঘটে। একই দিন দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় অপর একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা