,

ময়মনসিংহে ৩ কর্মকর্তা মারপিটের শিকার

news-image

 ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য গুদামে (সিএসডি) পুরনো নিম্নমানের চাল জোরপূর্বক প্রবেশের পর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ঠিকাদার ও তার লোকজনের মারপিটের শিকার হয়েছেন গুদামের ৩ কর্মকর্তা। তারা হলেন- সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. আলাউদ্দিন, খাদ্য গুদামের ম্যানেজার সানোয়ার হোসেন ও খাদ্য পরিদর্শক আরিফুর রহমান। চাকরিচ্যুত পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) ও শ্রমিক ঠিকাদার আনোয়ার হোসেন ওরফে আনোয়ার দারোগা শ্রমিকদের নিয়ে ওই কর্মকর্তাদের উপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। গতকাল দুপুর আড়াইটার দিকে শহরতলী খাগডহর রোডস্থ ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ জেলা শাখা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এদিকে, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল আহাদকে বিষয়টি’র দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, দুর্নীতির দায়ে পুলিশ থেকে চাকরিচ্যুতির পর আনোয়ার হোসেন কেন্দ্রীয় খাদ্য গুদামে কয়েক যুগ ধরে শ্রমিক ঠিকাদার হিসেবে একচেটিয়া প্রভাব বিস্তার করে অঢেল টাকা কামিয়েছেন। সরকারী দলের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে তিনি মিল মালিকদের নামে বিভিন্ন সময় নিম্নমানের চাল গুদামে সরবরাহ করেন। গতকাল দুপুরে আনোয়ার জোর করে গুদামে নিম্নমানের ১২৪ মেট্রিক টন চাল প্রবেশ করান। পরে সংবাদ পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. আলাউদ্দিন এ চাল পরীক্ষা নিরীক্ষা করতে যান। এ সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ঠিকাদার আনোয়ার দারোগা ও তার লোকজন অতর্কিতভাবে তাকে কিল-ঘুষি মারতে থাকে। এতে তার ঠোঁট ফেটে রক্ত বের হয়। তার চিৎকারে খাদ্য গুদামের ম্যানেজার সানোয়ার হোসেন ও খাদ্য পরিদর্শক আরিফুর রহমান এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে ওই দারোগার লোকজন। ময়মনসিংহ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. আলাউদ্দিন অভিযোগ করেন, আমি সিএডি গুদামে ডিসি ফুডের নির্দেশে পুরনো চালের কোয়ালিটি দেখতে যাই। কিন্তু গুদামের ভেতরে যাবার পর অতর্কিতভাবে আনোয়ার তার লোকজন নিয়ে আমার উপর চড়াও হয়। আমাকে রক্ষা করতে এসে আরো দু’কর্মকর্তাও মারপিটের শিকার হন। এদিকে, এ খবর পেয়ে বিকেল ৩টার দিকে সেখানে ছুটে যান জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহাবুবুর রহমান ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ওসি এলএসডিরা। পরে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ শাখা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বসে অভিযুক্ত দারোগা আনোয়ার ও তার লোকজনের গ্রেফতার, লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবিতে জরুরি সভা করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ জেলা শাখা’র সভাপতি সিদ্ধার্থ শংকর তালুকদার ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম কামাল জানান, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছি। জানতে চাইলে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহাবুবুর রহমান জানান, আনোয়ার দারোগার নেতৃত্বেই এ হামলা হয়েছে। সরকারি কাজে বাধা সৃষ্টির জন্য সে বিভিন্ন সময় কূটকৌশল করে হয়রানি করার চেষ্টা করে আসছিল। আমার উপরেও তারা হামলা করতে আসে। কিন্তু সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছি। ৩ কর্মকর্তাকে মারপিটের ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম সন্ধ্যায় জানান, বর্তমানে খাদ্য গুদামে পরিস্থিতি স্বাভাবিক। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।   

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা