,

হিলি সীমান্তে ৮ বাংলাদেশী আটক

news-image

অবৈধভাবে দেশে ফেরার পথে জেলার হিলি সীমান্তের জিলাপিপট্টি ও চুড়িপট্টি থেকে ২ নারীসহ ৮ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের বিভিন্ন এলাকায় সোমবার থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বিজিবি তাদের আটক করে।আটকরা হলেন- চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার চিবিরহাট গ্রামের জল দাসের ছেলে ‍সুমন দাস (৪০), সীতাকুণ্ড থানার শীতলপুর গ্রামের দুলাল দাসের স্ত্রী সুবর্ণ লতা (৫০), একই গ্রামের সুশীল দেবনাথের স্ত্রী মালতী দেবনাথ (৬০), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগরবাগ গ্রামের বলরাম মণ্ডলের ছেলে কৃষ্ণচন্দ্র মণ্ডল (২৭), একই এলাকার সুখরঞ্জনের স্ত্রী বিশাখা রানী (৩০), মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কামারকান্দা গ্রামের যোগেশ চন্দ্র বিশ্বাসের ছেলে অনন্ত কুমার বিশ্বাস (৪০), নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী গ্রামের স্বপন চন্দ্র বর্মণের স্ত্রী পপি রানী মহন্ত (২৫) ও হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মাসুদ রানার ছেলে গোলাম রব্বানী (১৮)। আটকরা জানান, কয়েক দিন আগে তারা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। দেশে ফেরার পথে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। বিজিবি হিলি চেকপোস্ট কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ফজলুল হক জানান, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ