,

বেনাপোলে ৯ ভরি স্বর্ণসহ আটক ১

news-image

 বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে ৯ ভরি স্বর্ণের বিভিন্ন প্রকার অলংকারসহ সুমন দাস (২৮) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন দাস চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার কনুইপুরা গ্রামের রতন দাসের ছেলে।২৬ বিজিবি লে. কর্নেল লিয়াকত হোসেন জানান, সুমন নামে এক পাসপোর্ট যাত্রী স্বর্ণ নিয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছে। সেখানে বিজিবি অভিযান চালিয়ে তার নিকট থেকে ৩টি চেইন, ৫টি আংটি ২জোড়া কানের দুল ২টি নাক ফুল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। আটক সুমন জানায়, সে দুবাই চাকরি করত। সেখান থেকে দেশে ফিরে তার আত্মীয় বাড়ি কিছু গহনা নিয়ে যাওয়ার জন্য বেনাপোল হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করে। আটক সুমন দাসকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।  


Copyright Daily Inqilab

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা