,

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ক্লাইভ রাইস আর নেই

news-image

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার ক্লাইভ রাইস মারা গেছেন। মঙ্গলবার কেপটাউনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ৪৯ বয়স থেকে ব্রেইন টিউমারে ভুগছেন রাইস। এরপর অনেক ধরনের চিকিৎসাও নেন তিনি। এক পর্যায়ে বাঁ-কানে শ্রবণশক্তি হারিয়ে ফেলেন রাইস। তারপরও ব্রেইন টিউমারের চিকিৎসা চালিয়ে যান এই অলরাউন্ডার। দীর্ঘদিন যাবৎ কেপটাউনের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯৬৯ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেন রাইস। আর জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় ১৯৯১ সালে। ভারতে হওয়া ঐ সফরে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বও দেন তিনি। ঐ সফরের তিনটি ওয়ানডেতে ব্যাট হাতে ২৬ রান ও বল হাতে ২ উইকেট শিকার করেন রাইস। তার নেতৃত্বে ঐ ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হারে প্রোটিয়াসরা।

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে রাইসের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মত। ৪৮২ ম্যাচে ২৬,৩৩১ রান করেছেন তিনি। আর বল হাতে ৯৩০টি উইকেট শিকার করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

-বাসস

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা