শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা কর্মসূচীর মধ্য দিয়ে কসবায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

news-image

বিশেষ প্রতিনিধি : সাগর নদী সকল জলে-মাছ চাষে সোনা ফলে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২৮ জুলাই) কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্দ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে শুরু হয়েছে। কর্মসূচীর মধ্য দিয়ে রয়েছে; বর্নাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্ভোধনী সমাবেশে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব ছালেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল হক খান। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক সুলতান, বাংলাদেশ ইসলামী ব্যাংক কসবা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এমদাদুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা গাজী মোঃ শহিদুর রহমান, কসবা ইউসিসিএ’র সভাপতি মোঃ আবদুর রউফ রব্বান, কসবা স্থল বন্দরের ফিসারী কোয়ারেন্টাইন অফিসার মোঃ ইকবাল হোসেন ও কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা। উপজেলা মৎস্য কার্যালয়ে ক্ষেত্র সহকারী মোঃ আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; মৎস্য চাষী ডাঃ মোঃ শাহ আলম ও মৎস্য দপ্তরের কর্মচারী মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলায় বেসরকারিভাবে ২৪ টি মৎস্য হ্যাচারী রয়েছে। ফলে উপজেলায় মৎস্য চাষে জনগণের চাহিদা পূরণ হয়ে উদ্বৃত রয়েছে বলে  উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়।