,

বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে প্রত্যাহার, দুর্নীতি তদন্তে কমিটি গঠন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহমতে সোবাহানকে অবশেষে প্রত্যাহার করে ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে সংযুক্তি করা হয়েছে। তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্ত করতে মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ওয়ারিদ আহম্মেদ, কসবা উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার মোকবুল হোসেনকে প্রধান করে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত টিমের অন্য সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার গুলজার হোসেন। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত দলের প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মোকবুল হোসেন জানান, আমরা ডিজিএম রহমতে সোবহানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্ত করতে এসেছি। ৩ দিনের মধ্যেই আমরা তদন্ত রিপোর্ট জমা দিব।
ব্রাহ্মণবাড়িয়া
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওয়ারিদ আহম্মেদ জানান, বাঞ্ছারামপুরের রহমতে সোবাহানের বিষয়টি নিয়ে কসবার ডিজিএমকে প্রধান করে ২ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ