,

মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বিষ্ণুপর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শহীদ উদ্দিন ভূইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  করেছে বিষ্ণুপর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
দুপুর সাড়ে ১২টার দিকে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন খান।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জামালুর সরকার, পূর্বাচল কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আশিদ ভূইয়া, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলী আজম, উপজেলা আওয়ামীলীগ নেতা তফাজ্জল হোসেন ফিরোজ প্রমুখ।
 সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন ভূইয়ার উপর হামলার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান। 
উল্লে¬খ্য, গত রবিবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ উদ্দিন ভূঁইয়ার উপর হামলা করে একই এলাকার সনি ভূঁইয়ার নেতৃত্বে একদল যুবক। মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন ভূঁইয়া বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হামলার ঘটনায় গত সোমবার রাতে মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন চৌধুরী বাদি হয়ে সনি ভূইয়াসহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ