,

আখাউড়া দিয়ে ব্যান্ডউইথ আমদানি করবে আগরতলা

news-image

সবকিছু ঠিকমতো হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্যে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করা সম্ভব হবে। এ ব্যান্ডউইথ রপ্তানি করে বাংলাদেশ বছরে আয় করবে প্রায় নয় কোটি ৪২ লাখ টাকা।   

কক্সবাজার সাবমেরিন কেবল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ব্যান্ডউইথ আমদানির জন্য ইতোমধ্যেই আগরতলায় কাজ শুরু করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ডিজিএম (ব্যান্ডউইথ প্লানিং) পারভেজ মনন আশরাফের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ বিষয়ে আগরতলা আন্তঃশুল্ক স্থলবন্দরে ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বাংলাদেশের প্রতিনিধি দল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।

প্রতিনিধি দলটি আরো জানায়, ভারতকে আপাতত ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ দেওয়া হবে। তবে তারা চাইলে ৪০ জিবিপিএস দেওয়া সম্ভব। 

সেজন্য ভারতকে প্রস্তুতি নিতে হবে। কিছু অবকাঠামো ও ট্যাকনিক্যাল বিষয় ছাড়া এখনই বাংলাদেশের পক্ষে ৪০ জিবিপিএস দেওয়া সম্ভব। আর এর মাধ্যমে অর্থনৈতিকভাবে দু’দেশই লাভবান হবে। এতে দু’দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ