,

প্রভা এবার ভিন্নরূপে

news-image

বিনোদন প্রতিবেদকঈদের ছুটি শেষে এক এক করে ফের তারকারা ছুটোছুটি করছেন শুটিং বাড়িগুলোতে। আর সে ব্যস্ততা শুরু হয়েছে আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভারও। আগের নাটকগুলো ছাড়া কাজ করছেন নতুন একটি ধারাবাহিকে। ভিন্নরূপে, ভিন্ন মেজাজে আর ভিন্নধর্মী চরিত্র নিয়ে অভিনয় করছেন আলভী আহমেদের পরিচালনায় ‘নষ্টনীড়’ ধারাবাহিক নাটকে। এটিএন বাংলায় প্রচারের লক্ষ্যে নির্মাণাধীন নাটকটির নাম পরিবর্তন হতে পারে বলে জানা যায় নির্মাতাসূত্রে। নতুন এ ধারাবাহিকে নতুনরূপে দেখা যাবে প্রভাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটি মেয়ের চরিত্রে রূপদান করছেন তিনি। শুধু তাই নয়, এতে অভিনেতা শহীদুজ্জামান সেলিমের ছাত্রী হিসেবে দেখা যাবে তাকে। নতুন নাটক প্রসঙ্গে তিনি জানান, অনেক পরিশ্রম করতে হচ্ছে। সংলাপগুলো অন্য নাটক থেকে একটু আলাদা। তবে গল্পটা অসাধারণ। ধারাবাহিক নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে প্রায়ই শোনা যায়। তবে এ নাটক দেখলে হয়তো কোন নেতিবাচক মন্তব্য আর আসবে না তাদের মহল থেকে। এতটুকু নিশ্চিত করে বলতেই পারি। অন্য নাটকগুলোর চেয়ে এ ধারাবাহিকে অনেকটা ভিন্নতা লক্ষ্য করা যাবে। আশা করছি দর্শকের মন ভরবে নাটকটি দেখলে। এদিকে নতুন নাটক ছাড়া বর্তমানে আরও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এর মধ্যে প্রচার চলছে অরণ্য আনোয়ারের ‘দহন’ ও ফয়সাল রাজীবের ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’। এছাড়াও প্রচারের অপেক্ষায় রয়েছে সুমন আনোয়ারের ‘স্বর্ণলতা’ ও আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’। সদ্য শেষ হওয়া রোজার ঈদে বিভিন্ন চ্যানেল একাধিক নাটকে দেখা গেছে প্রভাকে। ‘ঘোরলাগা অসময়’, ‘গহীনে তরঙ্গ’, ‘মেট্রোপলিটন প্রেম’, ‘আই লাভ ইউ’সহ কয়েকটি প্রচার হওয়া নাটক ও টেলিছবি থেকে বেশ সাড়া পেয়েছেন বলেই জানান তিনি। এ প্রসঙ্গে প্রভা বলেন, ঈদে বিভিন্ন চ্যানেলের জন্য বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। ঈদের আগে থেকে অনেক পরিশ্রম করেছি। এমনকি নাটকের কাজ করতে গিয়ে সিলেটে অসুস্থও হয়েছি। তবে সেসব কষ্ট নিমিষেই মুছে গেছে যখন নাটকগুলো প্রচার হয়েছে। আর তার কিছুক্ষণের মধ্যেই এত এত সাড়া পেয়েছি। এটা আসলেই খুব সৌভাগ্যের ব্যাপার। ঈদের নাটক থেকে বরাবর ইতিবাচক সাড়া পেয়ে এসেছি। তবে এবার একটু বেশি পেলাম। আশা রাখছি এ ধারাবাহিকতা আগামী কোরবানি ঈদেও বজায় রাখবো। নাটকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করতে আগ্রহী প্রভা। তবে সেজন্য ভাল গল্প ও চরিত্রের সমন্বয় চান এ মডেল অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ