,

মুরাদনগরে স্ত্রী স্বজনকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে স্বামীকে

news-image

 স্ত্রী তার নিকট আত্মীয় লোকজন নিয়ে শশুর বাড়িতে হামলা দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রবাস ফেরত স্বামীকে। জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সাহেব নগর গ্রামে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহেব নগর গ্রামের তারু মিয়ার ছেলে প্রবাস ফেরত বাবুল ও তার স্ত্রী নাজমা বেগমের মধ্যে বেশ কিছুদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এরই সুত্র ধরে বাবুলের সাথে ঝগড়া করে নাজমা বেগম বাবার বাড়ি পাশ্ববর্তী গ্রাম কৈজুরী চলে যায়। হঠাৎ গতকাল সন্ধ্যায় নিজ গ্রাম কৈজুরী থেকে নাজমা বেগম ও তার নিকটতম ১০-১২জন আত্মীয় নিয়ে সাহেব নগর স্বামীর বাড়িতে এসে স্বামী বাবুল মিয়াকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরতর জখম করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনা এলাকায় রটার পর, এলাকাবাসী ধাওয়া করলে স্ত্রী নাজমা বেগম ও তার স্বজনরা পালিয়ে যায়।

বর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ মুরাদনগর থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা