,

ব্রাহ্মণবাড়িয়ায় মামলা তুলে না নেওয়ায় মুক্তিযোদ্ধার উপর হামলা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বিজয়নগর থানা থেকে মামলা তুলে না নেওয়ায় শহিদ উদ্দিন ভূঁইয়া (৬৯) নামে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত নয়টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শহিদ উদ্দিন ভূঁইয়া একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিষ্ণুপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার। তিনি একই সাথে বিষ্ণুপর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট কর্মকর্তা ছিলেন। 
শহিদ উদ্দিনের পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিষ্ণুপুর গ্রামে শহিদ উদ্দিন ভূঁইয়ার বড় ভাই দুধ মিয়ার বাড়িতে একই এলাকার সানি ভূঁইয়া (১৮) চুরি করে। বিষয়টি সানির চাচা গিয়াস উদ্দিনকে জানান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শহিদ উদ্দিনের সাথে কথা কাটাকাটি করে
সানি। সানি এক পর্যায়ে শহিদ উদ্দিনকে মারধোর করে। চুরির ঘটনায় শহিদ উদ্দিন বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওইদিন রাতেই সনিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় সানি এক মাস জেল-হাজতে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত নয়টার দিকে বিষ্ণুপর গ্রামের জামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সানি ভূঁইয়াসহ একদল যুবক শহিদ উদ্দিন ভূঁইয়ার ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। বিষ্ণুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন জানান, কাজটি খুবই জঘন্য হয়েছে। আগামীকাল মঙ্গলবার এলাকার শিক্ষার্থীরা ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধন করবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের