বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওদের কি কোন লজ্জা নেই?

news-image

পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সিউল। ‘দ্য সান’ ট্যাবলয়েড পত্রিকায় রোববার প্রকাশিত ভিডিও ফুটেজে লর্ড সিউলকে যৌনকর্মীর নগ্ন বক্ষের ওপর কোকেইন পাউডার রেখে পাঁচ পাউন্ডের একটি নোটের ভেতর দিয়ে ধোঁয়া টেনে তা সেবন করতে দেখা গেছে। নিজের ফ্লাটে দুই যৌনকর্মীকে নিয়ে এসেছিলেন তিনি। তাদের প্রত্যেককে ২’শ পাউন্ডের চেক সই করে দিচ্ছেন লর্ড সিউল এমন ছবি ছেপেছে সান।
পশ্চিমা সমাজ তো বটেই আমাদের সমাজেও ব্যক্তিগত জীবন বলে একটি বিষয় রয়েছে। ঘরের ভেতর কে কি করছেন এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার বলে ধরা হয়। যৌনাচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে ধর্মীয় গ্রন্থে নির্দেশাবলী থাকলেও ব্যক্তিগত জীবনে কেউ তা অনুসরণ করে কি না কিংবা বিষয়টি তার রাজনৈতিক জীবন পর্যন্ত প্রভাবিত করুক অনেকেই তা চান না। এ বিষয়ে অনেকে বলতে পারেন লড সিউলের কর্ম অন্যের জীবনে কোনো ক্ষতি ডেকে আনেনি তাই এ নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ নেই।

03_27021101_9d89c3_2428016a-400x266

 

কিন্তু ব্রিটেনের মত দেশে যেখানে প্রাপ্তবয়স্ক দুজনের মধ্যে সম্মতিতে যৌনসম্পর্ক জায়েজ, সেখানে কেন লর্ড সিউলকে পদত্যাগ করতে হল? কারণ এ ঘটনার পর পার্লামেন্টের ‘প্রিভিলেজেস অ্যান্ড কন্ডাক্ট কমিটি’র ( সংসদীয় আচরণ কমিটি) সভাপতির পদ থেকেও তাকে পদত্যাগ করতে হয়েছে। তাও কেন? এ প্রসঙ্গে হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি’সুজা জানিয়েছেন, কমিটির উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে যার কাজ ছিল অন্যান্য সদস্যদের সদাচরণ নিশ্চিত করা সেই লর্ড সিউলেরই এমন অসদাচরণে স্তম্ভিত হয়েছেন ব্যারোনেস।
টনি ব্লেয়ার সরকার আমলে লর্ড সিউল স্কটল্যান্ড বিষয়ক মন্ত্রী হিসাবে কাজ করেছেন। ১৯৯৬ সাল থেকে তিনি হাউজ অব লর্ডসের সদস্য এবং এবারডিন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রিন্সিপালও ছিলেন।
ব্যারোনেস বলেন, এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না। ঘটনাটি খতিয়ে দেখতে তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন। হাউজ অব লর্ডস কমিশনারের কাছে সিউলের বিরুদ্ধে ওঠা অভিযোগ পেশ করা হবে বলেও জানান সুজা।
এদিকে দি সান পত্রিকা বলছে, যে দু’জন যৌনকর্মীকে ঘরে ডেকে এনেছিলেন লর্ড সিউল তারা নাকি এশীয়। সান সিউলের স্ত্রীর ছবিও ছেপেছে।

02_27021101_69b425_2428015a-400x266

কিন্তু লর্ড সিউল যা করলেন তার জন্যে তাকে পদত্যাগ করতে হবে কেন? বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিচয় না থাকার পরও রাজন নামে একটি বালককে পিটিয়ে হত্যা করার পর তো কেউ পদত্যাগ করেনি। লঞ্চডুবি, সড়ক দুর্ঘটনা, শেয়ারবাজার কেলেংকারী, মালয়েশিয়ায় মানবপাচার, আদালতে রিট থাকায় ব্যাংকের ৪৫ হাজার কোটি টাকা আটকে থাকা, গৃহবধূকে গ্রাম্যশালিশে বিবস্ত্র করার মত অসংখ্য ঘটনা আমাদের চারপাশে ঘটে যাচ্ছে। কই আমাদের রাজনীতিবিদ, আমলা, পুলিশ কর্মকর্তা, মন্ত্রী কেউ তো কখনো পদত্যাগ করছেন না। তারা বলেন, পদত্যাগ কোনো সমস্যার সমাধান নয়। তাহলে কোন লজ্জায় লর্ড সিউল পদত্যাগ করলেন। লজ্জা কি তাহলে ব্রিটিশদের একার! এদেশে মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত তেমনি এসব ঘটনায় বড় জোর সাময়িক বরখাস্ত বা বহিস্কার পর্যন্ত সীমা রেখা টেনে দেয়া রয়েছে।
বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ যুক্তরাষ্ট্রে যে নতুন কণা ভাইল ফার্মিয়নের অস্তিত্ব আবিষ্কার করেছেন তাতে কেবল তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানই পাল্টে যাবে না, বৈপ্লবিক পরিবর্তনও ঘটবে ইলেক্ট্রনিক ও কম্পিউটারের বাস্তব জগতে। দীর্ঘ ৮৫ বছরের গবেষণার ব্যর্থতাকে সফলতায় পরিণত করেছেন জাহিদ অথচ তিনিও রাজনীতি বিমুখ। তিনি বলেছেন, বাংলাদেশের সবকিছুতে রাজনীতির একটা প্রভাব আছে। তবে আমি কোন রাজনৈতিক দল বা সরকারের সমালোচনা করছি না। আমি একটা জাতি হিসেবে সবাইকে চিন্তা করতে বলি। এই জাতির অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশের তরুণদের সঠিকভাবে পরিচর্যা করলে, প্রশিক্ষণ দিলে, তাদের সুবিধা দিলে তারা কেন পারবে না। এটা সম্ভব হলে একজন নয়, শত শত হাজার হাজার বিজ্ঞানী তৈরি করা সম্ভব।

07_27021101_36a21d_2428020a-400x400

বলতে ইচ্ছা হয়, আমাদের সকল সম্ভাবনা থাকা সত্বেও আমাদের লজ্জা নেই। হয়ত তসলিমা নাসরিনের লজ্জা আছে। তা না হলে তিনি লজ্জা বইটি লিখতেন না। পতিতাদের সঙ্গে নগ্ন ছবি আর ভিডিও প্রকাশ হওয়ার পর ব্রিটেনের গণমাধ্যমজুড়ে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন সাবেক ডেপুটি স্পিকার লর্ড সিউল। ডেইলি সান একের পর এক চাঞ্চল্যকর ছবি প্রকাশ করে চলেছে। সবশেষে যে ছবিটি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, লর্ড সেভেল এক পতিতার পোশাক পড়ে আপনমনে ধূমপান করে চলেছেন। সান তাদের প্রথমপাতায় বড় করে এ ছবি ছাপিয়েছে। আর লর্ড সেভেলকে এখন বলা হচ্ছে ‘লর্ড কোক’। প্রথম যে ছবিগুলো প্রকাশ করা হয়েছিল তাতে দেখা যায় এক নারীর বুকের ওপর কোকেন রেখে তা নাক দিয়ে টানছেন তিনি। পতিতাদের সঙ্গে কোকেন-বিলাসের জন্যই বিদ্রুপ করে আখ্যা দেয়া হচ্ছে ‘লর্ড কোক’ বলে।

03_27021453_d5cca0_2427888a-400x181

প্রতিবেদনে এছাড়াও উঠে এসেছে, সেভেলের লাগামহীন আলাপচারিতা। এশিয়ান মেয়েদের প্রতি কটুক্তি থেকে শুরু করে নিজ দেশের রাজনীতিবিদদেরও ছাড়েননি তিনি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন থেকে শুরু করে অ্যালেক্স স্যামন্ড পর্যন্ত সকল দলের শীর্ষ নেতাদের যাচ্ছেতাই সমালোচনা করেছেন। বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ‘প্রেম’ (লাভ অ্যাফেয়ার) ছিল। আর এ জন্যই ইরাক হামলায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টনি ব্লেয়ারের স্ত্রীকেও বাদ দেন নি। চেরি ব্লেয়ার অর্থের জন্য মরিয়া বলে আখ্যা দিয়েছেন।

কিন্তু তারপরও লর্ড সিউল শেষ পর্যন্ত লজ্জায় পদত্যাগ পর্যন্ত করেছেন। জানতে ইচ্ছে করে লজ্জা কি শুধু লর্ড সিউলের একার পৈতৃক সম্পদ।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক