বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিলংয়ে সালাহ উদ্দিনের জীবন যাপন

news-image

মেঘালয়ের শান্ত পরিবেশে অবস্থিত ‘সানরাইজ গেস্ট হাউজ’। দুইতলা বিশিষ্ট এই গেষ্ট হাউজে ফার্নিচারে ভরপুর ড্রয়িং রুম। চারটি বেডরুম, ফ্ল্যাশ বাথরুম, সুসজ্জিত লাইব্রেরি,তার সামনে সজ্জিত নানা প্রজাতির কৃত্রিম গাছগাছালি রয়েছে। এছাড়া মিনি বারের তাকও রয়েছে হাউজটিতে। এই গেষ্ট হাউজের প্রথম ফ্লোরটির দুইটি রুম ভাড়া নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
আসাম থেকে প্রকাশিত একটি বাংলা ও ৩টি ইংরেজি পত্রিকা কিনে পড়েন তিনি। ভারতের মেঘালয়ে অবৈধভাবে প্রবেশ করার অপরাধে বিচারাধীন রয়েছেন সালাহউদ্দিন। ভারতীয় নৌ বাহিনী ও গোয়েন্দা কার্যালয়ের সামনে অবস্থিত এ গেষ্ট হাউজটি। এখানেই বসবাস করছেন তিনি । এখানে তার ব্যক্তিগত সহকারি, ম্যানেজার, দুইজন তত্ত্বাবধায়ক, বাগানে দুইজন মালিও নিয়মিত কাজ করছেন।
এ বাসার দুইটি রুমের ভাড়া প্রতিদিন ভারতের ৪ হাজার রুপি করে দুই মাসের জন্য নিয়েছেন তিনি। দুই মাসে প্রায় আড়াই লাখ রুপি ভাড়া হয়েছে। ভাড়া কত জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি। তবে কোর্টে এ প্রতিবেদকের সাথে কথা বলার সময় কিভাবে সময় কাটাঁন তা জানান তিনি।
বুধবার ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের আদালতে হাজির হওয়ার আগে সালাহ উদ্দিনের পান খাওয়া নিয়ে রসিকতা করছিলেন স্থানীয় এক সাংবাদিক। ওই সময় কাঁচা সুপারি দিয়ে পান চিবোচ্ছিলেন বিএনপির এ নেতা। দুই মাসেরও বেশি সময় আগে শিলংয়ে অসুস্থ, গোমড়ামুখো যে সালাহ উদ্দিনকে দেখা গিয়েছিল, আজ তার বিপরীত চিত্রই দেখা গেছে। পুরো সময়টাই ফুরফুরে মেজাজে ছিলেন।
সালাহ উদ্দিন বলেন ‘আমি নিয়মিতভাবে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখি। বাংলাদেশের ক্রিকেট দেখে আমি গর্বিত। বাংলাদেশের তরুণ দুই তুর্কি মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বাংলাদেশ আজ ক্রিকেট বিশ্বে ক্রমশ পরাশক্তিতে পরিণত হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট খেলায় আরও এগিয়ে যাবে। দিন দিন দেশের ক্রিকেটারদের খেলার মান আরও বাড়বে। সব মিলিয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে এভাবেই কাটছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সময়।
এদিকে গেষ্ট হাউজের ভাড়া পরিশোধ সম্পর্কে ভারতের গোয়েন্দারা জানায়, যদিও সালাহউদ্দিনের দুই লাখ ৪০ হাজার রুপি (দুই লাখ ৯০ হাজার টাকা) ভাড়া দেয়ার কথা কিন্তু তিনি কিছু স্থানীয় প্রভাবশালী লোকের সহায়তায় মাত্র ৮০ হাজার রুপি দিতে সক্ষম হয়েছেন।
এছাড়া শিলং পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, কোন দেনা পরিশোধ বেআইনিভাবে হয়েছে কিনা আমরা সে ব্যাপারে তদন্ত করব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ডাউকি সীমান্তের কিছু পাথর ব্যবসায়ীর সাথে সালাহউদ্দিনের ভালো সম্পর্ক রয়েছে। হয়তো তারা তাকে টাকা দিয়ে সহায়তা করছেন। যদিও গেস্ট হাউজের ম্যানেজার হিলাবার্থ মার্থো বলেছেন, গত মাসে সালাহউদ্দিনের ভাগিনা বিএনপি নেতা সাফায়েত হোসাইন ৬০ হাজার টাকা পরিশোধ করেছেন।
ভারতের মাটিতে অনুপ্রবেশের অভিযোগে বিচারাধীন সালাহউদ্দিন এখন আদালতের ফয়সালা শোনার অপেক্ষায়। কেমন আছেন এ বিএনপি নেতা। বর্তমানে তার শারীরিক অবস্থাই বা কেমন। আইনি প্রক্রিয়ার ভবিষ্যৎই বা কি- এমন নানা প্রশ্নের উত্তর জানতে চান দেশের হাজারো বিএনপি নেতাকর্মী।
এসব প্রশ্ন সামনে রেখে উত্তর জানতে চাইলে আলাপচারিতায় বিএনপি নেতা সালাহউদ্দিন বৃহস্পতিবার শিলংয়ে এ প্রতিবেদককে বলেন, আমি এখনও পুরোপুরি সুস্থ নই। তবে আগের চেয়ে আমার শারীরিক অবস্থা কিছুটা ভালো। আমার হার্ট, কিডনি ও মেরুদ-ের সমস্যা রয়েছে। হার্টে ৩টি রিং পরানো আছে। এ সমস্যাগুলোর জন্য দেশে ও সিঙ্গাপুরে আমি নিয়মিত চিকিৎসা নিয়েছি। আমার সুস্থ থাকার জন্য নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে।
সালাহউদ্দিনকে এ বছর পরিবারের সদস্যদের ছাড়া একাই ঈদের সময়টা কাটাতে হয়েছে। শিলং শহরের লাভান এলাকার একটি মসজিদে ঈদের নামাজ পড়েন তিনি। কেমন কাটল এবারের ঈদ- জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, প্রিয়জনদের ছাড়া একাই ঈদ কাটিয়েছি। এটা বাস্তবতা, তাই মেনে নেয়া ছাড়া উপায় কি।
সালাহউদ্দিন আরও বলেন, ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকায় তাকে কে বা কারা ফেলে রেখে যায়। ভোরে মর্নিংওয়াকে বের হওয়া স্থানীয় লোকজনের সহায়তায় তিনি পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন। চলতি বছরের ১২ মে শিলংয়ের গলফ ক্লাব এলাকা থেকে গ্রেপ্তার হন সালাহ উদ্দিন আহমেদ। যদিও তাঁর দাবি, তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেন। তারপর তাঁকে একাধিক বার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে গিয়ে তিনি নিজেকে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও এক সময়ের মন্ত্রী হিসেবে পরিচয় দেন। মলিন কাপড় আর লম্বা চুল-দাঁড়ির জন্য এ সময় তাকে মানসিক ভারসাম্যহীন মনে করে স্থানীয় পুলিশ মানসিক হাসপাতাল মিমহান্সে পাঠায়।
২২মে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ তাঁর স্বামীর উন্নত চিকিৎসার দাবি জানিয়ে বিদেশে নিয়ে যাওয়ার জন্য শিলং সেশন কোর্টে আবেদন জানান। যদিও সেই আবেদন ২৯ মে খারিজ করে দিয়ে আদালত সালাহ উদ্দিন আহমেদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এরপর সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে শিলং থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এম লামহারে চার্জশিট দাখিল করেন।
চার্জশিট দাখিলের দুদিনের মাথায় গত ৫ জুলাই শর্তসাপেক্ষে শিলং আদালত থেকে জামিন পান সালাহ উদ্দিন আহমেদ। জামিনের সেই শর্তে প্রতি সপ্তাহে তাঁকে শিলং থানায় হাজিরা দিতে হবে। শিলং শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি। এর পর থেকেই ঘর ভাড়া নিয়ে শিলংয়ে আছেন সালাহ উদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন বলেন, মিমহান্স হাসপাতালের অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন মনে করলেও হাসপাতালের চিকিৎসক ডা. একে রায় কথাবার্তা বলে তাকে মানসিকভাবে সুস্থ দাবি করেন। ডা. রায়কে তিনি ফেসবুক অ্যাকাউন্ট ও দেশের ৩টি মোবাইল ফোন নম্বর দেন তার সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য। তার ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করে তিনি যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও এক সময়ের মন্ত্রী এ বিষয়ে সত্যতা মেলে।
মিমহান্স হাসপাতাল থেকে দেশের মোবাইলে ফোন দিলে কেউ রিসিভ করেনি। পরে মিসডকল দেখে দেশ থেকে ভারতের ওই নম্বরে ফোন দিলে সালাহউদ্দিনের সঙ্গে কথা হয় তার স্ত্রী হাসিনা আহমেদের। দেশবাসী জানতে পারেন নিখোঁজ হওয়ার ৬২ দিন পর জীবিত অবস্থায় সালাহউদ্দিনের খোঁজ পাওয়ার খবর।
ডেইলি স্টার থেকে অনুবাদ করেছেন মোহাম্মদ রবিউল্লাহ

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক