,

শেরপুরে উপজেলা চেয়ারম্যানসহ ৪ জামায়াত নেতা কারাগারে

news-image

 
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমানসহ দলটির চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপর তিনজন হলেন- উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা নাজমুল হক, জামায়াত নেতা খোরশেদ আলম এবং রেজাউল করিম। সোমবার (২৭ জুলাই) বেলা ১২টায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ যানবাহন ভাঙচুর মামলায় আত্মসমর্পন করে জামিন আবেদন করেন তারা। 
কিন্তু আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, যানবাহন ভাঙচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর শেরপুর থানায় মামলাটি দায়ের করা হয় (মামলা নং ২২)। বর্তমানে জি আর মামলা নং- ২৩০/১৩। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ