,

কবীরা গুনাহ থেকে বাঁচুন

news-image

ইসলামিক ডেস্ককবীরা গুনাহ হল এমন কাজ যেসব কাজ করতে আল্লাহ ও তার রসূল স.কঠোরভাবে নিষেধ করেছেন এবং এই গুনাহ থেকে খালেছ তওবা না করলে অন্য কোন ইবাদাতের দ্বারা মাফ পাওয়া যায়না।
সচেতন কিংবা অসেচতন মনে আমরা অনেক সময়ই এ ধরনের মারাতœক গুনাহগুলোতে জড়িয়ে পড়ি। এ গুনাহ সম্পর্কে যথার্থ জ্ঞান এবং একটু সতর্ক হলেই আমরা আমাদের নিজেদেরকে,পরিবারকে এবং গোটা সমাজকে এই কঠিন গুনাহগুলো থেকে বিরত রাখতে পারি।
কবীরা গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহ রাব্বুল আলামীন বান্দাহর সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দিবেন বলে কুরআনে এরশাদ করেছেন।
আল্লাহ বলেন, তোমরা যদি বড় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের অন্যান্য ছোট গুনাহ মাফ করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাব। সূরা আন নিসা:৩১
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, কবীরা গুনাহ বা মহাপাপ গণনা করলে সত্তরটি পর্যন্ত হয়। (ইমাম তাবারি)
আল্লামা শামসুদ্দিন জাহাবি (রহ.) বলেন, কবীরা গুনাহ বা মহাপাপ গণনা করলে অনেক পাওয়া যায়।”
আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন, কবীরা গুনাহ বা মহাপাপ এমন সব অপরাধ, যা করা বা না করার কারনে পৃথিবীর আদালতে শাস্তির বিধান রয়েছে এছাড়া পরকালের বিচারেও আছে শাস্তি। কবীরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। মানুষের হক থাকলে সেটাও মিটাতে হবে, তওবাও করতে হবে।
নিম্নে এমন কিছু কবীরা গুনাহ আমরা উল্লেখ করবো যা আমাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে অবাধে চালু আছে। আমরা অসচেতনভাবেই এই কাজগুলো করে ফেলছি।
১. যে কোন প্রকারের শিরক করা -যথা: আল্লাহর অধিকার, ক্ষমতা, গুণাবলীর ব্যাপারে শিরক কর।
২.আল্লাহ ও রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা৷
৩.নামাজে অবহেলা করা (শৈথিল্য প্রদর্শন করা) বা নামাজ ত্যাগ করা।
৪.বিনা ওজরে রমজানের রোজা ভঙ্গ করা৷
৫.পিতা-মাতার অবাধ্য হওয়া৷
৬. মানুষ হত্যা করা৷
৭.আত্মহত্যা করা৷
৮. রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা ৷
৯. নারীর সাথে পুরুষের ও পুরুষের সাথে নারীর সাদৃশ্যপূর্ণ বেশভূষা গ্রহণ করা।
১০. জেনা-ব্যভিচার করা এবং লাওয়াতাত বা সমকামিতা করা ৷
১১. সুদের আদান-প্রদান করা, ঘুষ খাওয়া,অপচয় ও অপব্যয় করা৷
১২. হারাম খাওয়া ও যেকোন হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগদখল করা৷
১৩. জুলুম বা অত্যাচার করা ও জোরপূর্বক চাঁদা আদায় করা৷
১৪. শাসক কর্তৃক জনগণের ওপর জুলুম ও প্রতারণা এবং এর সমর্থন করা ও সাহায্য করা ৷
১৫. বিচারকার্যে দুর্নীতির আশ্রয় নেয়া এবং তর্ক বিতর্কের মাধ্যমে সত্যের বিরোধিতা করা।
১৬. মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া৷
১৭.মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা৷
১৮.আমানতের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা ও ওয়াদা খেলাফ করা৷
১৯. মদ্যপান ও জুয়া খেলা৷
২০. চুরি করা ও ডাকাতি করা৷
২১. সতী- সাধ্বী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া৷
২২. নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয়দান৷
২৩. রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা৷
২৪. কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা বা চোগলখুরি করা৷
২৫. তকদিরকে অবিশ্বাস করা ও আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া৷
২৬. গণকের কথায় বিশ্বাস বা রাশির উপর বিশ্বাস রাখা।
২৭. দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা৷
২৮. মুসলমানদের কষ্ট ও গালি দেয়া এবং আল্লাহর বান্দাদের কষ্ট দেয়া৷
২৯. মাপে এবং ওজনে কম দেয়া৷
৩০. আল্লাহর আজাব ও গজব সম্পর্কে উদাসীন হওয়া৷
৩১. ধোঁকাবাজি, ছলচাতুরি, প্রতারণা করে মানুষ ঠকানো৷
৩২. মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোয়েন্দাগিরি করা এবং তাদের গোপনীয় বিষয় অন্যদের কাছে প্রকাশ করে দেয়া৷
আসুন, আমরা কবীরা গুনাহ থেকে বিরত থাকি এবং আল্লাহর নাফরমানি হতে নিজেদের হেফাযত করি। আমরা সব সময়ই এই গুনাহগুলো থেকে আল্লাহর নিকট পানাহ চাইব যাতে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের উপর রাগান্বিত না হন। আমরা যেন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত না হই। করুণাময় যেন আমাদের উপর খুশি হয়ে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় দান করেন। মহান এবং মর্যাদাশীল আল্লাহ আমাদের কবুল করুণ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ