,

এবার চমক নিয়ে হাজির হচ্ছেন হ্যাপি

news-image

এবার চমক নিয়ে সামনে হাজির হচ্ছেন সম্ভাবনাময়ী চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। খুব বেছে বেছে এখন কাজ করছেন তিনি। খুব বেশি কাজ করতে হ্যাপি মোটেও আগ্রহী নন। তবে যে কাজগুলো করছেন কিংবা করবেন তার মাধ্যমে চমক রাখতে চান। তেমনই কিছু চমক নিয়ে সামনে হাজির হচ্ছেন সম্ভাবনাময়ী এ চলচ্চিত্র অভিনেত্রী। এরই মধ্যে সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ধূমকেতু’ ছবির একটি আইটেম গানের কাজ। বড় আয়োজনের এ আইটেম গানের শুটিং শেষ করেছেন তিনি। তবে চমক এখানেই শেষ নয়, এ আইটেম গানে হ্যাপির সঙ্গে কোমর দুলিয়েছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানও। এর মাধ্যমে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো কাজ করলেন তিনি। এ গানটি প্রসঙ্গে হ্যাপি বলেন, আমি অনেক ভাগ্যবান যে প্রথম ছবিতেই মৌসুমী ও শাবনূর আপুর সান্নিধ্য পেয়েছিলাম। এবার এ ছবির মাধ্যমে শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করলাম। অনেক সুন্দর একটি কাজ হয়েছে। গতানুগতিক আইটেম গান থেকে একদমই বাইরে। এফডিসিতে এর শুটিং করলাম।
আমার মনে হয় চমকে পরিপূর্ণ গানটি মুক্তি পেলে সবার ভাল লাগবে। এদিকে খুব শিগগিরই ‘শূন্য’ নামক একটি ছবিতে কাজ করার কথা রয়েছে হ্যাপির। চমকহীন কোন গতানুগতিক কাজ করতে চান না তিনি। এ বিষয়ে হ্যাপি বলেন, খুব বেশি কাজ করার ইচ্ছা আমার কখনও ছিল না। বর্তমানে বেশ কিছু ছবির প্রস্তাব রয়েছে। তবে আমি খুব বেছে কাজ করতে চাই। বছরে আসলে একটির বেশি ছবিতে কাজ করতে চাই না। এমন গল্প ও চরিত্রে কাজ করতে চাই যার মাধ্যমে মানুষ আমাকে অনেকদিন স্মরণ করবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ