,

সাকার রায় নিয়ে ষড়যন্ত্র হলে আগুন জ্বলবে

news-image

মানবতাবিরোধী অপরাধে  মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে কোনোরকম ষড়যন্ত্র হলে সারাদেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি  দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শনিবার (জুলাই ২৫) রাজধানীর শাহবাগে দ্বিতীয়দিনের গণঅবস্থান কর্মসূচীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দাবিতে এ হুঁশিয়ারি দেন তিনি। ডা. ইমরান বলেন, ‘কুখ্যাত যুদ্ধাপরাধী সাকা চৌধুরী একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ছিল। আমরা ইতোপূর্বেও দেখেছি সে তার পারিবারিক ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে নানাভাবে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত ও বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। সাকার রায় পরিবর্তনের কোনো ষড়যন্ত্র হলে সারাদেশে আগুন জ্বলবে।’ মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা করে গণজাগরণ মঞ্চের এ মুখপাত্র বলেন, ‘শিশু রাজনের নির্মম হত্যাকাণ্ডের পর কোনো মানবাধিকার সংগঠনকে দেখলাম না রাজনের জন্য বিচার চাইতে। অথচ এরাই মানবতাবিরোধী অপরাধের বিচারিক রায় কার্যকর হলে বক্তব্যবিবৃতি দিয়ে খুনিদের বাঁচানোর চেষ্টা করে। এরা কি আসলে মানবাধিকার সংগঠন নাকি দানবাধিকার সংগঠন? মানবাধিকার সংগঠন হলে তাদের কানে কি চট্টগ্রামের মানুষের কান্না পৌঁছেনা? পৌঁছালে এখন তো তাদের রাজাকার সাকার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে থাকার কথা।’ আগামী ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরির আপিলের চূড়ান্ত রায় পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাজপথে থাকবে বলে জানান ইমরান এইচ সরকার। শনিবার বৈরি আবহাওয়া উপেক্ষা করে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে জড়ো হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রজন্ম চত্বর থেকে একটি মিছিল বের হয়ে হয়ে টিএসসি ঘুরে আসে। গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দারের বাবা ডাক্তার নাজিম উদ্দিন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক,ভাস্কর রাসা প্রমুখ মিছিলে অংশ নেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ