,

ছাত্রলীগের সম্মেলন আজ : ছিটকে পড়লেন তিন ছাত্রলীগ নেতা

news-image

আগামী ২৫ ও ২৬ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বয়স জালিয়াতি করায় ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের সাধারণ সম্পাদকের প্রার্থিতা থেকে ছিটকে পড়লেন তিন ছাত্রলীগ নেতা।

শিক্ষা বোর্ডের জন্ম তারিখের সঙ্গে জমাকৃত জন্ম তারিখের মিল না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। পদপ্রত্যাশী এ তিন ছাত্রলীগ নেতা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের কৃষি সম্পাদক রাইসুল ইসলাম জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি এনায়েত হোসেন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

জানা গেছে, রাইসুল ইসলাম জুয়েল প্রার্থিতার আবেদনে জন্ম তারিখ ১৯৮৬ সালের ৩১ ডিসেম্বর উল্লে­খ করলেও শিক্ষা বোর্ডের নথি অনুযায়ী প্রকৃত তারিখ ৩১ ডিসেম্বর ১৯৮৫। এ ছাড়া, এনায়েত হোসেন রেজার প্রদত্ত জন্ম তারিখ ২৫ নভেম্বর ১৯৮৬ হলেও প্রকৃত তারিখ ২০ সেপ্টেম্বর ১৯৮৫।

অন্যদিকে সিরাজুল ইসলামের প্রদত্ত জন্ম তারিখ ১০ জুন ১৯৮৭ হলেও প্রকৃত তারিখ ১০ জুন ১৯৮৬। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের শীর্ষ দুই পদের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৯ বছর। আর বেঁধে দেওয়া সময় অতিক্রম করায় বয়স লুকিয়ে নিজেদের প্রার্থিতার দৌড়ে টিকিয়ে রাখতেই এ তিনজন বয়স হেরফের করেছিলেন বলে মন্তব্য সংশ্লিষ্টদের।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সুমন কুন্ডু বৃহস্পতিবার রাতে বলেন, শিক্ষা সনদের সঙ্গে জমাকৃত তথ্যে বয়সের মিল না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও অন্য সংগঠনের সঙ্গে জড়িত থাকা, শিক্ষা সনদ না থাকা, বয়স না থাকা, চাকরিজীবী হওয়াসহ অন্যান্য কারণে আরও ১০ জন সাধারণ সম্পাদক প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবেদনপত্র জমাদানকারীদের মধ্যে কমপক্ষে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সুমন কুন্ডু।

সুমন কুন্ড আরও বলেন, ‘সভাপতি পদে ৬৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪২ জন প্রার্থীর আবেদন যথাযথ হয়েছে। যে ২৫ জনের মতো বাদ পড়েছেন তাদের দেখা যায় বয়স নেই, কারও ছাত্রত্ব নেই। কেউ বিবাহিত, চাকরিজীবী। আমরা গঠনতন্ত্র অনুযায়ী বয়স ২৯, অবিবাহিত, ছাত্রত্ব- এ তিনটি বিষয়কে সামনে রেখে প্রার্থিতা চূড়ান্ত করেছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ