,

অমিতাভের জন্যই ছবি ছাড়লেন দীপিকা?

news-image

'পিকু'তে বাঙালি বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত অমিতাভ বচ্চন আর দীপিকা পাড়ুকোন। এরপর নতুন কিছু ছবিতে এই জুটির অভিনয়ের কথা শোনা গেলেও সেগুলোর কোনোটাই সম্ভবত হচ্ছে না। যশরাজ ফিল্মসের নতুন ছবিতে দীপিকা ও হৃতিক রোশানকে চূড়ান্ত করেছিলেন 'ধুম ৩' খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণা। কিন্তু ছবির আরেকটি চরিত্রে অমিতাভকে নেওয়ার খবর শুনে শেষ মুহূর্তে বেঁকে বসেছেন দীপিকা। শোনা যাচ্ছে, এর মধ্যেই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ অভিনেত্রী। কয়েক মাস আগে 'পিকু'র সাফল্যে দীপিকার দেওয়া পার্টিতে অমিতাভের অনুপস্থিতির পরই দুজনের মধ্যে ঝামেলার শুরু। পরে অমিতাভ জানান, তাঁকে ওই পার্টিতে আমন্ত্রণই জানানো হয়নি। বিষয়টি স্বীকার করে দীপিকা তখন বলেছিলেন, 'এটা তাঁর এমন একটা ভুল যার জন্য তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না।' মুখে যাই বলুন, অমিতাভের কারণে ছবি ছেড়ে দেওয়ার পর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা