,

সিগারেটের মতই ক্ষতিকর ই-সিগারেট

news-image

ধূমপানের হাত থেকে মুক্তি পেতে বর্তমান সময়ে অনেকেই ই-সিগারেটের দারস্থ হয়েছেন।

কিন্তু গবেষকরা বলছেন, এই ই-সিগারেটও স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এতে সিগারেটের মতোই আসক্তি আসতে পারে। শুধু তাই নয়, প্রচলিত সিগারেটের মতো ই-সিগারেট থেকেও হতে পারে ক্যান্সার। কারণ, এই ই-সিগারেটের তরলেও আছে নিকোটিন। ক্রমাগত শরীরে ঢুকতে থাকা এই তরল নিকোটিন সিগারেটের মতোই আপনাকে নেশাগ্রস্ত করে ফেলতে পারে। যদিও সিগারেটের মতো তামাক থাকে না ই-সিগারেটে। তবে তামাকের মতো নিকোটিন মিশ্রিত তরলই বাষ্পাকারে বেরিয়ে আসে। ধূমপায়ীরা সিগারেটেরই স্বাদ পান এই টুল-স্মোকিংয়ে। গবেষকরা বলছেন, ওই লিকুইড নিকোটিনেও আসক্তি জন্ম নেয়। ফলে যারা প্রচলিত ধূমপান এড়াতে তামাক ছেড়ে ই-সিগারেট ধরছেন, তারাও স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ নন। গবেষকদের মতে, এই তরলে আসক্তি আরও বেশি। যা ভবিষ্যতে ফের ধূমপান বা অন্য কোনও নেশার দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। ই-সিগারেটকে গেটওয়ের সঙ্গেই তুলনা করেছেন তারা। গবেষকরা বলেন, তিন ধরনের ফর্মে নিকোটিন থাকে। তার মধ্যে ফ্রি-বেস নিকোটিনই শরীর শোষণ করে। এবং, এই ফ্রি-বেস নিকোটিনই নেশায় পুনরায় আসক্তি আনতে পারে। সূত্র: এই সময়
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ